তাকে পেতে হলে প্রচুর React এর সাইট বানাতে হবে (মডিউল ৫৫)
#module_release #intermediate_react_milestone #module_55
আজকের মডিউল এ জাস্ট একটা ভিডিও। অর্থাৎ এসাইনমেন্ট এ কি করতে হবে সেই রিলেটেড কথাবার্তা। এই এসাইনমেন্ট দিয়ে শেষ হবে তোমার React রাউটার মাইলস্টোন। এই মাইলস্টোন এর পরে React নিয়ে আরেকটা স্পেশাল মাইলস্টোন আসবে। এই এসাইনমেন্ট এর জন্য তুমি নিচের লিংক এ ক্লিক করো। তাহলে তোমার গিটহাব এ একটা প্রাইভেট রিপোজিটরি তৈরি হয়ে যাবে।
https://classroom.github.com/a/Ob89RIqo
.
ডেপ্লয় রাউটার ওয়েবসাইট
ড্র্যাগ এন্ড ড্রপ করে netlify তে রিলিজ দিলে react রাউটার সরাসরি কাজ করবে না। সেটা করার জন্য তোমার build ফোল্ডার ড্র্যাগ করে ড্রপ করার আগে একটা ফাইল তৈরি করে নিতে হবে। সেই ফাইল এর নাম হবে: _redirects আর তারমধ্যে জাস্ট এক লাইন থাকবে। সেখানে লেখা থাকবে: /* /index.html 200 তারপর এই ফাইল সহ ডেপ্লয় করলেই হবে।
ডেপ্লয় রিলেটেড হেল্প এর জন্য আগে ভাগেই হেল্প নিয়ে নিও। গ্রূপ থেকে বা সাপোর্ট সেশন এ জয়েন করে।
.
প্রজেক্ট ম্যানেজমেন্ট সিক্রেট:
১. সব কিছু একবারে চিন্তা করতে যেও না। জাস্ট সিম্পল সিম্পল ছোট ছোট স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরো। দরকার হলে কাগজে লিখে রাখো।
২. ছোট ছোট অংশ করা হয়ে গেলে। সেটাকে গিটহাব এ কমিট করে পুশ করে রাখো।
৩. ছোট একটি পার্ট এ পেঁচগি লেগে গেলে। কোন একটা কিছু কোন কারণে কাজ না করলে। সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পর ঘন্টা বসে থেকো না। বরং সেটা নিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ট্রাই করো। তারপর দরকার হলে সেটার হিন্টস চেয়ে গরূপে পোস্ট করো বা সাপোর্ট সেশনে জয়েন করো। (যেহেতু এসাইনমেন্ট তাই পুরা কোড এর সরাসরি স্ক্রিনশট দিবে না। এসাইনমেন্ট ছাড়া অন্য সময় হলে পুরা স্ক্রিনশট দিতে পারবে)
৪. যে কাজটা হচ্ছে না সেটা সাইডে রেখে অন্য আরেকটা কাজ শুরু করে দাও।
৫. গিটহাব বা ডেপ্লয় ঠিক মতো হচ্ছে কিনা সেটা আগামীকাল সকালের মধ্যে চেক করে ফেলো। কোন সমস্যা হলে সকাল ১১.০০ এর সাপোর্ট সেশনে এ জয়েন করো। কোনভাবেই এই দুইটা জিনিস লাস্ট মোমেন্ট এর জন্য রেখে দিবে না।
.
এসাইনমেন্ট এর জন্য কি কি করতে হবে :
এসাইনমেন্ট এর ভিডিও ভালো করে দেখো। দরকার হলে একাধিকবার দেখো। দেখতে দেখতে দরকার হলে লিখে ফেলো। এরপরেও কোন কনফিউশন হলে গরূপে এসে কয়েক মিনিট স্ক্রল করে দেখো। হয়তো সেইম প্রশ্ন আরো কয়েকজন করে থাকতে পারে। এরপরেও উত্তর না পেলে বা কনফিউশন থাকলে গরূপে পোস্ট করে দাও।
.
কি সাবমিট করবে?: