Module 43

ভালো যেহেতু বাসতেই হবে, জাভাস্ক্রিপ্টকেই ভালোবাসো। ভালোবেসে ডিবাগ করতে করতে এসাইনমেন্ট করে ফেলো (মডিউল ৪৩)

#module_release #browser_debug_milestone #module_43

আজকের মডিউল এ জাস্ট একটা ভিডিও। অর্থাৎ এসাইনমেন্ট এ কি করতে হবে সেই রিলেটেড কথাবার্তা। এই এসাইনমেন্ট দিয়ে শেষ হবে তোমার জাভাস্ক্রিপ্ট ডিবাগিং। তোমাকে ছোট একটা স্যাম্পল ওয়েবসাইট দেয়া হবে সেখানে কয়েকটা ইস্যু আছে যেগুলা ফিক্স করতে হবে। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এসাইনমেন্ট রিলেটেড ভিডিওটা তিনবার দেখো। আর পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপর দেখো গরূপে কেউ সিমিলার প্রশ্ন করেছে কিনা। সেখানে দেখলেও তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো।

.

প্রজেক্ট ম্যানেজমেন্ট সিক্রেট:

১. সব কিছু একবারে চিন্তা করতে যেও না। জাস্ট সিম্পল সিম্পল ছোট ছোট স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরো। দরকার হলে কাগজে লিখে রাখো।

২. ছোট একটি পার্ট যেমন ছোট একটা বাগ ফিক্স করতে পারলে; সেটাকে গিটহাব এ কমিট করে রাখো। এবং সেই টাস্ক আইটেম এ টিক মার্ক দিয়ে রাখো।

৩. কখনো কোন একটা কিছু কোন কারণে কাজ না করলে। সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পর ঘন্টা বসে থেকো না। বরং সেটা নিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ট্রাই করো। তারপর দরকার হলে যে কাজটা হচ্ছে না সেটা বাদ দিয়ে অন্য আরেকটা কাজ শুরু করে দাও।

৪. গিটহাব বা ডেপ্লয় ঠিক মতো হচ্ছে কিনা সেটা আগামীকাল সকালের মধ্যে চেক করে ফেলো। কোন সমস্যা হলে সকাল ১১.০০ এর সাপোর্ট সেশনে এ জয়েন করো। কোনভাবেই এই দুইটা জিনিস লাস্ট মোমেন্ট এর জন্য রেখে দিবে না।

.

এসাইনমেন্ট এর জন্য কি কি করতে হবে :

এসাইনমেন্ট এর ভিডিও ভালো করে দেখো। দরকার হলে একাধিকবার দেখো। দেখতে দেখতে দরকার হলে লিখে ফেলো। এরপরেও কোন কনফিউশন হলে গরূপে এসে কয়েক মিনিট স্ক্রল করে দেখো। হয়তো সেইম প্রশ্ন আরো কয়েকজন করে থাকতে পারে। এরপরেও উত্তর না পেলে বা কনফিউশন থাকলে গরূপে পোস্ট করে দাও।

.

এসাইনমেন্ট প্রাইভেট রিপো:

এসাইনমেন্ট প্রাইভেট রিপো গিটহাব দিয়ে করার চেষ্টা করো। কোন কারণে প্রাইভেট রিপো তৈরি করতে কোন সমস্যা হলে আগের মতো তোমার গিটহাব এ পাবলিক রিপো হিসেবে এসাইনমেন্ট সাবমিট করে দিবে। এবং সাবমিট এর সময় হালকা এক দুই লাইন লিখে দিবে, যে প্রাইভেট রিপো তৈরি করতে ঝামেলা হয়েছে।

https://classroom.github.com/a/y34kU0VM

.

কি সাবমিট করবে?:

Q1. তুমি যে রিপোজিটরিতে তোমার এসাইনমেন্ট এর কোড পুশ করছো সেটার লিংক দিতে হবে। তোমার গিটহাব এর প্রোফাইলের লিংক বা ভুল রিপোজিটরি এর লিংক দিলে মার্কস পাবে না। [যদি কোন কারণে গিটহাব এর প্রাইভেট রিপো সাবমিট করতে না পারো। সেক্ষেত্রে কারণ বিস্তারিত লিখে আগের মতো করে পাবলিক রিপো সাবমিট করতে পারবে। ]