আজকে ব্রাউজার প্রাকটিস করে ফাটিয়ে দেয়ার দিন। (মডিউল ৩৮-৫)
#module_release #browser_debug_milestone #module_38_5
গত দুই দিনের মডিউল এর জিনিসগুলা ভালো ভাবে প্রাকটিস করবে। বুঝে নিবে। কোথাও সমস্যা হলে গরূপে প্রশ্ন করবে। সাপোর্ট সেশনে এ আসবে। গত দুই দিনে যে যে জিনিসগুলো দেখেছো। সেগুলা একটু ভালো করে রিভিশন দিবে। কনসেপ্টগুলা ধরে ধরে রিভিশন দিবে। দরকার হলে ইউটিউবে সার্চ দিয়ে কোন একটা টপিক সম্পর্কে জানবে। কোন কারণে আমাদের কন্সেপচুয়াল মিস করে ফেললে নেক্সট টাইম চেষ্টা করবে কন্সেপচুয়াল সেশনে লাইভ জয়েন হতে। একান্তই না পারলে অবশ্যই পরে ভিডিও দেখে নিবে। আর কোন কিছু বুঝতে না পারলে বসে না থেকে আমাদের গরূপে পোস্ট দাও। আমাদের সাপোর্ট সেশনে জয়েন করো। তারপর দুই-তিন ঘন্টা সময় নিয়ে নিচের চেক লিস্ট করে ফেলো।
ব্রাউজার এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড জিনিসগুলা প্রাকটিস করে ফেলো।
১. setTimeout এর ভিতরে একটা কিছু কনসোল লগ করবে যেটা সাড়ে তিন সেকেন্ড পরে আউটপুট দেখাবে। ,
২. prompt দিয়ে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নাও। সেটার সাথে ২০০যোগ করো। যোগ করতে গেলে parse করা লাগলে সেটা করো। তারপর সেই রেজাল্টকে alert দিয়ে আউটপুট দেখাও
৩. ব্রাউজারে একটা confirm করে জিজ্ঞেস করো তুমি কি তোমার ওয়েবসাইট এর লোকেশন দেখতে চাও। যদি বলে দেখতে চাই তাহলে সেই ওয়েবসাইট এর লোকেশন এর href জিনিসটা কনসোল লগ করে দেখাও
৪. Cookies কি জিনিস। এইটা দিয়ে কি করা হয়। সেটা ইংরেজিতে ৫ থেকে ৭ লাইনের মধ্যে লিখে ফেলো।
৫. local storage আর session storage এর মধ্যে তিনটা পার্থক্য লিখে ফেলো। ইংরেজিতে। (নিজের মতো করে লিখবে )
.
[হোম ওয়ার্ক]
৬. জাভাস্ক্রিপ্ট এর কোড কিভাবে ব্রাউজারের মধ্যে রান করে। দরকার হলে গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে একটু ভালো করে দেখে রাখো।
৭. জাভাস্ক্রিপ্ট এর কোন কোন জিনিস asynchronous সেটার একটা লিষ্ট গুগলে সার্চ দিয়ে বের করে ফেলো। এবং এই asynchronous বলতে কি বুঝায় সেটাও দেখে রাখো।
৮. event loop লুপ কি জিনিস। এই রিলেটেড পুরা জিনিসটা আজকে অনেকেই বুঝবে না। তাও আরেকবার দেখে রাখবে।
.
[ চ্যালেঞ্জ ]
৯. ভিডিওতে চারটা লেভেল এর লোকাল স্টোরেজ রিলেটেড কাজ দেয়া হয়েছে। সেগুলা একটু ভালো করে করো।