হট নিউজ দেখতে দেখতে এসাইনমেন্ট ৬ করে ফেলো (মডিউল ৩৬) #module_release #intermediate_js_milestone #module_36 আজকের এসাইনমেন্ট খুবই সিম্পল একটা এসাইনমেন্ট। এই এসাইনমেন্ট দিয়ে শেষ হবে তোমার ইন্টারমেডিয়েট জাভাস্ক্রিপ্ট মাইলস্টোন এর মেইন কাজ। তুমি যদি API এর প্রাকটিস আর ES মোটামুটি বুঝো তাহলে এই এসাইনমেন্ট তোমার জন্য তেমন কঠিন হবে না। তবে এসাইনমেন্ট এর ভিডিও একটু ভালো করে দেখো। দরকার হলে একাধিকবার দেখো, ভালো করে বুঝে নাও। দরকার হলে কাগজে লিখে নাও। তারপর ঠান্ডা মাথায় কাজ করা শুরু করে দাও। . প্রজেক্ট ম্যানেজমেন্ট সিক্রেট: ১. সব কিছু একবারে চিন্তা করতে যেও না। জাস্ট সিম্পল ছোট ছোট স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরো। দরকার হলে কাগজে লিখে রাখো। ২. ছোট একটি পার্ট যেমন ইনপুট ফিল্ড এর ডাটা নিয়ে সেটাকে console log করতে পারছি। ব্যস এইটুকুই হয়ে গেলে সেটাকে গিটহাব এ কমিট করে রাখো। এবং সেই টাস্ক আইটেম এ টিক মার্ক দিয়ে রাখো। ৩. কখনো কোন একটা কিছু কোন কারণে কাজ না করলে সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পর ঘন্টা বসে থেকো না। বরং সেটা নিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ট্রাই করো। তারপর দরকার হলে সেটার হিন্টস চেয়ে গ্রুপে পোস্ট করো বা সাপোর্ট সেশনে জয়েন করো। (যেহেতু এসাইনমেন্ট তাই পুরো কোড এর সরাসরি স্ক্রিনশট দিবে না। এসাইনমেন্ট ছাড়া অন্য সময় হলে পুরা স্ক্রিনশট দিতে পারবে) ৪. যে কাজটা হচ্ছে না সেটা বাদ দিয়ে অন্য আরেকটা কাজ শুরু করে দাও। ৫. গিটহাব বা ডেপ্লয় ঠিক মতো হচ্ছে কিনা সেটা আগামীকাল সকালের মধ্যে চেক করে ফেলো। কোন সমস্যা হলে সকাল ১১.০০ এর সাপোর্ট সেশনে এ জয়েন করো। কোনভাবেই এই দুইটা জিনিস লাস্ট মোমেন্ট এর জন্য রেখে দিবে না। . এসাইনমেন্ট এর জন্য কি কি করতে হবে : এসাইনমেন্ট এর ভিডিও ভালো করে দেখো। দরকার হলে একাধিকবার দেখো। দেখতে দেখতে দরকার হলে লিখে ফেলো। এরপরেও কোন কনফিউশন হলে গ্রুপে এসে কয়েক মিনিট স্ক্রল করে দেখো। হয়তো সেইম প্রশ্ন আরো কয়েকজন করে থাকতে পারে। এরপরে উত্তর না পেলে বা কনফিউশন থাকলে গ্রুপে পোস্ট করে দাও। . এসাইনমেন্ট প্রাইভেট রিপো: এসাইনমেন্ট প্রাইভেট রিপো দিয়ে করবে। কোন কারণে প্রাইভেট রিপো তৈরি করতে কোন ঝামেলা হলে আমাদের গরূপে বা সাপোর্ট সেশনে চলে আসবে। আমরা গিট্ রিলেটেড ইস্যুতে হেল্প করে দিবো https://classroom.github.com/a/PZ8KfL5q . নেটলিফাই ডেপ্লয়: এরপর তোমার এসাইনমেন্ট নেটলিফাইতে ডেপ্লয় করবে। চেষ্টা করবে নেটলিফাই তে ডেপ্লয় করতে ,কোন কারণে নেটলিফাই কাজ না করলে তখন অন্য কোথাও পাবলিশ করে সেটার লিংক দিলেও হবে। অবশ্যই খেয়াল রাখবে তোমার কোড আর লাইভ সাইট এর মধ্যে যেন মিল থাকে। যদি কোডের সাথে লাইভ সাইট এর মিল না থাকে। তাহলে মার্ক্স্ ০ পাবে। . কি সাবমিট করবে?: Q1. তুমি যে রিপোজিটরিতে তোমার এসাইনমেন্ট এর কোড পুশ করছো সেটার লিংক দিতে হবে। তোমার গিটহাব এর প্রোফাইলের লিংক বা ভুল রিপোজিটরি এর লিংক দিলে মার্কস পাবে না। Q2: তুমি এসাইনমেন্ট ওয়েবসাইট নেটলিফাই বা অন্য কোথাও হোস্টিং করে সেটার লাইভ সাইট এর লিংক দিতে হবে। যদি লাইভ সাইট এর লিংক না দাও তাহলে মার্কস পাবে না। . এসাইনমেন্ট রিলেটেড হেল্প: যেহেতু এইটা এসাইনমেন্ট। তাই চেষ্টা করবে এসাইনমেন্ট রিলেটেড কোন হেল্প না নিয়ে ১০০% নিজে নিজে করো। দরকার হলে আগের ভিডিও দেখো। গুগলে সার্চ দাও। আর একান্তই আটকে গেলে এসাইনমেন্ট এর ক্ষেত্রে "এইটা কিভাবে করবো" বা "এইটা করে দেন" সেই রিলেটেড হেল্প চাওয়া যাবে না। কারণ তোমার এসাইনমেন্ট এর কাজ আরেকজন করে দিলে তোমার পরিপূর্ণ শেখা হলো না। তবে আমি এইটা করছি-- এইটা এইভাবে কাজ করার কথা। কিন্তু কাজ করছে না কেন? সেই টাইপের হেল্প চাইতে পারবে। . আর তোমরা যারা অন্যদের হেল্প করতেছো এইটা খুবই ভালো। সবসময় বিস্তারিত লিখে হেল্প করবে। তবে এসাইনমেন্ট চলাকালীন সময় শুধু হিন্টস দিবে। এসাইনমেন্ট রিলেটেড সরাসরি হেল্প করো না,অন্য সময় সরাসরি হেল্প করতে পারবে। এসাইনমেন্ট এর সময় সরাসরি উত্তর বলে দিলে আমরা তাকে মিউট করবো। . সততা: চালাকি কিংবা শর্টকাট তুমি চাইলে অনেক সময় করতে পারবে। এতে হয়তো দুই-চার মার্কস বেশি পেলেও পেয়ে যেতে পারো। তবে সেটা কিন্তু আল্টিমেটলি তোমার ক্ষতি করবে। তাই একটু কষ্ট করে বুঝে বুঝে নিজের চেস্টায় যদি ১০ মার্কস কম পাও। সেটাই হবে তোমার সততার অর্জন। চালাকি করে ১০ মার্কস পাওয়ার চাইতে সৎ হিসেবে ১০ মার্কস কম পাওয়াও অনেক গর্বের। . এসাইনমেন্ট ডেডলাইন + মার্কস: আগামীকাল সেপ্টেম্বর ৩, রাত ১১.৫৯ (বাংলাদেশ সময়) এর মধ্যে তোমার এসাইনমেন্ট জমা দিলে তোমার সর্বোচ্চ মার্কস ৬০ মার্কস (৫০ এসাইনমেন্ট এর মার্কস + ১০ মার্কস বোনাস) । আর যদি তারপরের দিন: সেপ্টেম্বর ৪, রাত ১১.৫৯ (বাংলাদেশ সময়) এ সাবমিট করো তাহলে তোমার সর্বোচ্চ মার্কস ৫০ মার্কস (৪০ এসাইনমেন্ট এর মার্কস + ১০ বোনাস) । তুমি যদি এর চাইতেও দেরি করো অর্থাৎ সেপ্টেম্বর ৪, রাত ১১.৫৯ এর পরে সাবমিট করো তাহলে তোমার সর্বোচ্চ মার্কস ৩০ মার্কস।

API Links

All News Category

url: https://openapi.programming-hero.com/api/news/categories

All news in a Category

URL Format: https://openapi.programming-hero.com/api/news/category/{category_id}

Example: https://openapi.programming-hero.com/api/news/category/01

News detail url:

URL Format: https://openapi.programming-hero.com/api/news/{news_id}

Example: https://openapi.programming-hero.com/api/news/0282e0e58a5c404fbd15261f11c2ab6a

Missing Data:

Here total view and author name is null https://openapi.programming-hero.com/api/news/2e78e5e0310c2e9adbb6efb1a263e745

https://www.figma.com/file/XSGKYbxYvP0NHsIIPl8TmH/news-portal