আজকে ES6 প্রাকটিস করে ফাটিয়ে দেয়ার দিন। (মডিউল ৩১-৫)
#module_release #intermediate_js_milestone #module_31_5
গত দুই দিনের মডিউল এর জিনিসগুলা ভালো ভাবে প্রাকটিস করবে। বুঝে নিবে। কোথাও সমস্যা হলে গরূপে প্রশ্ন করবে। সাপোর্ট সেশনে এ আসবে। গত দুই দিনে যে যে জিনিসগুলো দেখেছো। সেগুলা একটু ভালো করে রিভিশন দিবে। কনসেপ্টগুলা ধরে ধরে রিভিশন দিবে। দরকার হলে ইউটিউবে সার্চ দিয়ে কোন একটা টপিক সম্পর্কে জানবে। কোন কারণে আমাদের কন্সেপচুয়াল মিস করে ফেললে নেক্সট টাইম চেষ্টা করবে কন্সেপচুয়াল সেশনে লাইভ জয়েন হতে। একান্তই না পারলে অবশ্যই পরে ভিডিও দেখে নিবে। আর কোন কিছু বুঝতে না পারলে বসে না থেকে আমাদের গরূপে পোস্ট দাও। আমাদের সাপোর্ট সেশনে জয়েন করো। তারপর দুই-তিন ঘন্টা সময় নিয়ে নিচের চেক লিস্ট করে ফেলো।
মাষ্ট শিখবে ES৬, একটা জাভাস্ক্রিপ্ট এর ফাইল খুলে নিচের জিনিসগুলা প্রাকটিস করে ফেলো।
১. কখন const আর কখন let দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা তোমাকে জানতেই হবে। তুমি নিজে নিজে একটা const দিয়ে আরেকটা let দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলো।
২. টেম্পলেট স্ট্রিং দিয়ে একটা স্ট্রিং তৈরি করো। সেটার মধ্যে উপরে ডিক্লেয়ার করা ভেরিয়েবল এর মান ডাইনামিক ভাবে বসাও। একইভাবে উপরে একটা অবজেক্ট ডিক্লেয়ার করো। এবং ডাইনামিকভাবে উপরের অবজেক্ট এর দুইটা প্রপার্টি এর মান তোমার টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে বসাও।
৩.১ একটা প্যারামিটার ওয়ালা arrow ফাংশন ডিক্লেয়ার করো। এবং সেই ফাংশনের কাজ হবে তুমি কোন ইনপুট দিলে সেই ইনপুট সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে আউটপুট দিবে।
৩.২ তুমি দুইটা প্যারামিটার ওয়ালা একটা অ্যারো ফাংশন লিখবে। সেই ফাংশনের ভিতরে কাজ হবে। প্রত্যেকটা ইনপুট প্যারামিটার এর সাথে ২ যোগ করবে তারপর যোগফল দুইটা গুণ করবে। ক্যামনে করবে সেটা চিন্তা করে বের করার চেষ্টা করো
৩.৩ এইবার তিনটা প্যারামিটার ওয়ালা একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করো। যেই ফাংশনের কাজ হবে তিনটা প্যারামিটার নিয়ে সেই তিনটা প্যারামিটারকে গুণ করে সেই রেজাল্ট রিটার্ন করবে।
৩.৪ এইবার দুইটা প্যারামিটার ওয়ালা একটা অ্যারো ফাংশন নিবে। ওই arrow ফাংশনটা হবে অনেকগুলা লাইনের। সেখানে প্রত্যেকটা ইনপুট প্যারামিটার এর সাথে ২ যোগ করবে তারপর যোগফল দুইটা গুণ করবে। ক্যামনে করবে সেটা চিন্তা করে বের করার চেষ্টা করো।
.
৪. [হোম ওয়ার্ক] একটু গুগলে সার্চ দাও: javascript function declaration vs arrow function তারপর কয়েকটা আর্টিকেল পড়ে বুঝার চেষ্টা করো।
৪.৫. জাভাস্ক্রিপ্ট এর var, let, const এর মধ্যে প্রার্থক্য কি?
.
৫. অনেকগুলা সংখ্যার একটা array হবে। তারপর তোমার কাজ হবে array এর উপরে map ইউজ করে। প্রত্যেকটা উপাদানকে ৫ দিয়ে গুন্ করে গুনফল আরেকটা array হিসেবে রাখবে। পুরা কাজটা এক লাইনে হবে।
৬. [ চ্যালেঞ্জিং। গুগলে সার্চ দিয়ে বের করো ] অনেকগুলা সংখ্যার একটা array থেকে শুধু বিজোড় সংখ্যা বের করে নিয়ে আসার জন্য filter ইউজ করো
৭. একটা array এর মধ্যে অনেকগুলা অবজেক্ট আছে। সেখানে যেই অবজেক্ট এর price আছে ৫০০০ টেক্কা সেই অবজেক্টকে find দিয়ে বের করো।
৭.৫ [এক্সট্রা] জাভাস্ক্রিপ্ট এ array এর map, forEach, filter, find কোনটা দিয়ে কি হয়। সেটার একটা সামারি লিখে ফেলো।
.
৮. সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এর কোন একটা প্রোপার্টিকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করার জন্য destructuring ইউজ করো।